১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৫
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
- মেঘনাসঠিক উত্তর
- পদ্মা
- ব্রহ্মপুত্র
- যমুনা
উত্তর: (ক) মেঘনা
ব্যাখ্যা
মেঘনা দেশের প্রশস্ততম ও গভীরতম নদী, তাই উত্তর মেঘনা। দৈর্ঘ্যে দেশের দীর্ঘতম নদী পদ্মা (৩৪১ কি.মি.)।
মেঘনা নদী:
- উৎপত্তি: আসামের লুসাই পাহাড়ে, বরাক নামে।
- বাংলাদেশে প্রবেশ: সিলেট জেলায় সুরমা ও কুশিয়ারা নামে।
- আজমিরীগঞ্জে সুরমা ও কুশিয়ারা মিলে কালনী নাম ধারণ করে।
- ভৈরববাজারে কালনী ও পুরাতন ব্রহ্মপুত্রের মিলিত স্রোত মেঘনা নামে পরিচিত।
- বিধৌত অঞ্চল প্রায় ২৯,৭৮৫ বর্গকিলোমিটার; সবচেয়ে বেশি ৩৬টি উপজেলা দিয়ে প্রবাহিত।
পদ্মা নদী: গোয়ালন্দে যমুনার সঙ্গে মিলিত হয়ে চাঁদপুরে মেঘনার সঙ্গে মেশে। পদ্মা-বিধৌত অঞ্চল ৩৪,১৮৮ বর্গকিলোমিটার।
একই টপিকের আরও প্রশ্ন
- ক্ষুদ্রতম মহাদেশ :৪৫তম বিসিএস
- বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?২৯তম বিসিএস
- বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?২৮তম বিসিএস
- বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?২৬তম বিসিএস
- বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় নাম কি?১৩তম বিসিএস