২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৯

বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?

  1. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
  2. তিস্তা সেচ প্রকল্পসঠিক উত্তর
  3. কাপ্তাই সেচ প্রকল্প
  4. ফেনী সেচ প্রকল্প

উত্তর: (খ) তিস্তা সেচ প্রকল্প

ব্যাখ্যা

তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প।

  • নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়।
  • কাজ শুরু: ১৯৮৪ সালে, সরকারের নিজস্ব অর্থায়নে।
  • প্রথম পর্যায়ের কাজ শেষ: জুন ১৯৯৮।
  • মোট নির্মাণ ব্যয়: ৯৬৯.৫৩ কোটি টাকা।
  • ব্যারেজের দৈর্ঘ্য ৬১৫ মিটার, মোট গেট ৫২টি।
  • পরিচালনা ও রক্ষণাবেক্ষণ: পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

অন্যান্য:

  • মুহুরী প্রকল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প; নির্মাণ কাজ ১৯৭৭-৭৮ অর্থ বছরে শুরু হয় এবং ১৯৮৫-৮৬ অর্থ বছরে শেষ হয়।
  • বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প।

একই টপিকের আরও প্রশ্ন

বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম ও গভীরতম: সব প্রশ্ন ও উত্তর →