১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯১

কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-

  1. ভিটামিন 'এ'
  2. ভিটামিন 'সি'
  3. লৌহ
  4. ক্যালসিয়ামসঠিক উত্তর

উত্তর: (ঘ) ক্যালসিয়াম

ব্যাখ্যা

ক্যালসিয়ামের প্রধান উৎসের তালিকায় কচু শাক আছে। কচু শাক লৌহেরও ভালো উৎস, তবে জীববিজ্ঞানে ক্যালসিয়ামের প্রধান উৎস হিসেবে কচু শাকের কথা সরাসরি বলা আছে।

মনে রাখার বিষয়:

  • ক্যালসিয়ামের প্রধান উৎস: দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ, নানা রকম ডাল, সবুজ শাকসবজি, ঢেঁড়স, লাল শাক, কচু শাক
  • লৌহের উৎস: কলিজা, সবুজ শাকসবজি, মাংস, ডিমের কুসুম, কচু শাক
  • ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস: ডাল, তিল, গাজর, ফুলকপি, পালংশাক, কচুশাক, লাল শাক, বাঁধাকপি
  • লৌহের উদ্ভিজ্জ উৎস: ফুলকপির পাতা, নটেশাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাণিবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ৭০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাণিবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →