১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৬

ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-

  1. রিয়াদ
  2. জেদ্দাসঠিক উত্তর
  3. দামেস্ক
  4. মক্কা

উত্তর: (খ) জেদ্দা

ব্যাখ্যা

ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-এর সচিবালয় অবস্থিত সৌদি আরবের জেদ্দায়।

OIC:

  • The Organisation of Islamic Cooperation; মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট।
  • প্রতিষ্ঠিত: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, মরক্কোর রাবাত সম্মেলনে; প্রথম শীর্ষ সম্মেলনও রাবাতে।
  • বর্তমান সদস্য: ৫৭টি।
  • শীর্ষ সম্মেলন তিন বছর পর পর; মহাসচিবের মেয়াদ ৫ বছর।
  • সরকারি ভাষা তিনটি: আরবি, ইংরেজি, ফরাসি।
  • বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রথম অংশ নেয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পক্ষে যোগ দেন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট: সব প্রশ্ন ও উত্তর →