১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৭
যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে-
- ব্রিটেন
- ফ্রান্স
- যুক্তরাষ্ট্রসঠিক উত্তর
- রাশিয়া
উত্তর: (গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
SDI (Strategic Defense Initiative) কর্মসূচি গ্রহণ করে যুক্তরাষ্ট্র। এটি প্রবর্তন করেন রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যান; ১৯৮৩ সালের ২৩ মার্চ তিনি এর পরিকল্পনা ঘোষণা করেন।
- এটি ভূমি ও মহাকাশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা; সমালোচকদের কাছে 'নক্ষত্র যুদ্ধ' (Star War) নামে পরিচিত।
- রোনাল্ড রিগ্যান ৪০তম মার্কিন রাষ্ট্রপতি (১৯৮১-১৯৮৯); রাষ্ট্রপতি হওয়ার আগে হলিউডের চলচ্চিত্র অভিনেতা ছিলেন।
তুলনা - S-400: রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা; ২০০৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী ব্যবহার করছে। বর্তমানে চীন ও তুরস্কও এটি ব্যবহার করছে এবং ভারত এটি ক্রয়ের চুক্তি করেছে।
একই টপিকের আরও প্রশ্ন
- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-১০ম বিসিএস
- দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে-১০ম বিসিএস
- মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?৫০তম বিসিএস
- চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'(BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী?৫০তম বিসিএস
- আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি?৪৭তম বিসিএস
- আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?৪৬তম বিসিএস