৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬৪

কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?

  1. ন্যাটোর সম্প্রসারণে সহায়তা প্রদান
  2. বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষাসঠিক উত্তর
  3. ইউরোপের জন্য একক মুদ্রা প্রতিষ্ঠা করা
  4. জি-৭ এর সদস্য সংখা বৃদ্ধি

উত্তর: (খ) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা

ব্যাখ্যা

BRICS-এর প্রধান লক্ষ্য বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা।

BRICS পশ্চিমা প্রভাব কমিয়ে সদস্য দেশগুলোর অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে কাজ করে। বিশ্বব্যাংক, IMF ও জাতিসংঘের সংস্কার এবং বহুমুখী বিশ্বব্যবস্থা গড়াই এর লক্ষ্য।

  • প্রথমে BRIC (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন) গঠিত হয় ২০০৬ সালে; ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে BRICS হয়।
  • ধারণাটি দেন গোল্ডম্যান শ্যাক্সের অর্থনীতিবিদ জিম ও'নিল (Jim O'Neill)।
  • বিশ্ব জিডিপির প্রায় ৪০% এবং বিশ্ব জনসংখ্যার প্রায় ৪৯.৫% এই জোটের দেশগুলোতে।
  • সদর দপ্তর নেই। ২০২৬ সালে ভারত সভাপতিত্ব গ্রহণ করে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৯% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আঞ্চলিক সহযোগিতা সংগঠন ও জোট: সব প্রশ্ন ও উত্তর →