গুড ফ্রাইডে চুক্তি
Good Friday Agreement

১৯৯৮ সালের ১০ এপ্রিল (গুড ফ্রাইডে) বেলফাস্টে উত্তর আয়ারল্যান্ডের বিরোধ নিরসনের লক্ষ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ব্রিটিশ ও আইরিশ সরকার এবং উত্তর আয়ারল্যান্ডের বেশির ভাগ রাজনৈতিক দল যুক্ত ছিল। চুক্তিটি ‘দ্য ট্রাবলস’ নামে পরিচিত দীর্ঘ সহিংসতার বেশির ভাগ শেষ করে এবং উত্তর আয়ারল্যান্ডের স্বায়ত্তশাসনের ভিত্তি গড়ে দেয়।