পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি
Chittagong Hill Tracts Peace Accord

২ ডিসেম্বর ১৯৯৭ ঢাকায় সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে এই চুক্তি সই হয়। এতে প্রায় দুই দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটে; শান্তিবাহিনী অস্ত্র জমা দেয় এবং আঞ্চলিক পরিষদ ও আলাদা মন্ত্রণালয় গঠনের পথ খোলে।