একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও গণআদালত
Ghatak Dalal Nirmul Committee and the People’s Court
১৯ জানুয়ারি ১৯৯২ শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠিত হয়। ২৬ মার্চ ১৯৯২ সোহরাওয়ার্দী উদ্যানে এ কমিটি প্রতীকী গণআদালত বসিয়ে জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের একাত্তরের ভূমিকার বিচারের দাবি তোলে।