দ্বাদশ সংশোধনী: সংসদীয় পদ্ধতিতে প্রত্যাবর্তন
Twelfth Amendment to the Constitution of Bangladesh

৬ আগস্ট ১৯৯১ পঞ্চম জাতীয় সংসদ সংবিধানের দ্বাদশ সংশোধনী পাস করে। এতে ১৯৭৫ সাল থেকে চলা রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থার জায়গায় আবার সংসদীয় সরকার ফেরে: প্রধানমন্ত্রী হন প্রধান নির্বাহী, রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান। ১৫ সেপ্টেম্বর ১৯৯১ গণভোটে সংশোধনীটি অনুমোদন পায়।