কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন
Vienna Convention on Diplomatic Relations
১৯৬১ সালের ১৮ এপ্রিল ভিয়েনায় জাতিসংঘের সম্মেলনে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন গৃহীত হয়। এটি স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের কাঠামো ঠিক করে এবং কূটনীতিকদের অনাক্রম্যতার নিয়ম লিপিবদ্ধ করে। চুক্তিটি ১৯৬৪ সালের ২৪ এপ্রিল থেকে কার্যকর হয়।