পর্তুগিজ ঔপনিবেশিক যুদ্ধ
Portuguese Colonial War
১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারি থেকে ১৯৭৪ সালের ২৫ এপ্রিল পর্যন্ত পর্তুগালের সামরিক বাহিনী ও আফ্রিকার পর্তুগিজ উপনিবেশ অ্যাঙ্গোলা, গিনি ও মোজাম্বিকের জাতীয়তাবাদী সংগঠনগুলোর মধ্যে এই যুদ্ধ চলে। ১৯৭৪ সালের ২৫ এপ্রিল পর্তুগালে সামরিক অভ্যুত্থানে এস্তাদো নোভো শাসনের পতন হলে যুদ্ধ শেষ হয়। এরপর উপনিবেশগুলো একে একে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।