এক্স-রে আবিষ্কার
Discovery of X-rays

৮ নভেম্বর ১৮৯৫ জার্মানির ভুর্ৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানী উইলহেলম কনরাড রন্টজেন ক্যাথোড-রশ্মি নল নিয়ে পরীক্ষার সময় এক অদৃশ্য ভেদনক্ষম রশ্মি আবিষ্কার করেন। অজানা বলে তিনি এর নাম দেন এক্স-রে। কয়েক মাসের মধ্যে চিকিৎসায় হাড় ও শরীরের ভেতর দেখার কাজে এর ব্যবহার শুরু হয়।