বার্লিন সম্মেলন
Berlin Conference (Berlin West Africa Conference)

১৫ নভেম্বর ১৮৮৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ১৮৮৫ পর্যন্ত জার্মান চ্যান্সেলর বিসমার্কের ডাকে বার্লিনে ১৪টি দেশের প্রতিনিধিরা আফ্রিকায় উপনিবেশ দখলের নিয়ম ঠিক করেন। কোনো আফ্রিকান প্রতিনিধি সেখানে ছিলেন না। এর ‘জেনারেল অ্যাক্ট’ আফ্রিকা দখলের প্রতিযোগিতাকে আইনি কাঠামো দেয়।