হান্টার কমিশন
Hunter Commission (Indian Education Commission)
১৮৮২ সালে ভাইসরয় লর্ড রিপন উইলিয়াম উইলসন হান্টারের নেতৃত্বে ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেন। এটি উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন। ১৮৮৩ সালের অক্টোবরে জমা দেওয়া প্রতিবেদনে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার প্রসার এবং তা স্থানীয় বোর্ডের হাতে দেওয়ার সুপারিশ করা হয়।