দাসমুক্তির ঘোষণা
Emancipation Proclamation

মার্কিন গৃহযুদ্ধের মধ্যে ১ জানুয়ারি ১৮৬৩ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নির্বাহী আদেশে ঘোষণা দেন, বিদ্রোহী কনফেডারেট রাজ্যগুলোর সব দাস মুক্ত। এতে সাড়ে ৩৫ লাখের বেশি মানুষের আইনি মর্যাদা বদলায় এবং দাসপ্রথার অবসান ইউনিয়নের যুদ্ধলক্ষ্যে পরিণত হয়।