মার্কিন গৃহযুদ্ধ
American Civil War

দাসপ্রথা টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়া দক্ষিণের ১১টি রাজ্যের কনফেডারেসির সঙ্গে উত্তরের ইউনিয়নের এই যুদ্ধ ১৮৬১ সালের এপ্রিলে শুরু হয়ে ১৮৬৫ সালে শেষ হয়। প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নেতৃত্বে ইউনিয়ন জেতে; দেশ অখণ্ড থাকে এবং প্রায় ৪০ লাখ দাস মুক্ত হয়।