মহাকাশ, ভূগোল ও পরিবেশসাধারণ বিজ্ঞান · আধুনিক বিজ্ঞান

১০ম থেকে ৫০তম বিসিএস প্রিলিমিনারিতে এই টপিক থেকে ৯৬টি প্রশ্ন এসেছে। নিচে সেগুলো, সঠিক উত্তরসহ; প্রতিটি প্রশ্নের পাতায় ব্যাখ্যা।

কোন বিসিএস-এ এসেছে

এই টপিকে যা পড়বেন

  • মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান
  • প্রাকৃতিক ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা
  • পরিবেশ বিজ্ঞান ও দূষণ
  • জোয়ার-ভাটা, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
  • বৈজ্ঞানিক আবিষ্কার ও আধুনিক বিজ্ঞান

বিসিএস-এ আসা প্রশ্ন ও উত্তর (পৃষ্ঠা ৩/৩)

  1. প্রশ্ন ৮১ · ১৭তম বিসিএস

    বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
    1. ১ মিটার
    2. ১০ মিটারসঠিক উত্তর
    3. ১৫ মিটার
    4. ৩০ মিটার
    ব্যাখ্যা ও আরও তথ্য
  2. প্রশ্ন ৮২ · ১৭তম বিসিএস

    পোলিও টীকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম-
    1. La Martini
    2. La Zolaসঠিক উত্তর
    3. San Antonio
    4. San Hose
    ব্যাখ্যা ও আরও তথ্য
  3. প্রশ্ন ৮৩ · ১৫তম বিসিএস

    ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
    1. এলইডি
    2. সিলিকন চিপ
    3. এলসিডিসঠিক উত্তর
    4. আইসি
    ব্যাখ্যা ও আরও তথ্য
  4. প্রশ্ন ৮৪ · ১৫তম বিসিএস

    'গ্রীনহাউজ ইফেক্টের' পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?
    1. উত্তাপ অনেক বেড়ে যাবে
    2. নিম্নভূমি নিমজ্জিত হবেসঠিক উত্তর
    3. সাইক্লোনের প্রবণতা বাড়বে
    4. বৃষ্টিপাত কমে যাবে
    ব্যাখ্যা ও আরও তথ্য
  5. প্রশ্ন ৮৫ · ১৪তম বিসিএস

    বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
    1. গাড়ির মধ্যেই বসে থাকবেনসঠিক উত্তর
    2. কোনো গাছের তলায় আশ্রয় নিবেন
    3. বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
    4. বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
    ব্যাখ্যা ও আরও তথ্য
  6. প্রশ্ন ৮৬ · ১৪তম বিসিএস

    কোথায় সাঁতার কাটা সহজ?
    1. পুকুরে
    2. বিলে
    3. নদীতে
    4. সাগরেসঠিক উত্তর
    ব্যাখ্যা ও আরও তথ্য
  7. প্রশ্ন ৮৭ · ১৩তম বিসিএস

    মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?
    1. সযুজ
    2. এপোলো
    3. ভয়েজার
    4. ভাইকিংসঠিক উত্তর
    ব্যাখ্যা ও আরও তথ্য
  8. প্রশ্ন ৮৮ · ১৩তম বিসিএস

    পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
    1. আইনস্টাইন
    2. ওপেনহাইমারসঠিক উত্তর
    3. অটোহ্যান
    4. রোজেনবার্গ
    ব্যাখ্যা ও আরও তথ্য
  9. প্রশ্ন ৮৯ · ১২তম বিসিএস

    প্রবল জোয়ারের কারণ, এ সময়-
    1. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
    2. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
    3. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
    4. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকেসঠিক উত্তর
    ব্যাখ্যা ও আরও তথ্য
  10. প্রশ্ন ৯০ · ১১তম বিসিএস

    সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-
    1. ১০ কি. মি.
    2. ১০ নিউটনসঠিক উত্তর
    3. ২৭ কি. মি
    4. ৫ কি. মি.
    ব্যাখ্যা ও আরও তথ্য
  11. প্রশ্ন ৯১ · ১১তম বিসিএস

    সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
    1. বায়ু প্রবাহের প্রভাবসঠিক উত্তর
    2. সমুদ্রের পানিতে তাপ পরিচালনা
    3. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
    4. সমুদ্রের ঘূর্ণিঝড়
    ব্যাখ্যা ও আরও তথ্য
  12. প্রশ্ন ৯২ · ১০ম বিসিএস

    যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়-
    1. আয়ন বায়ু
    2. প্রত্যয়ন বায়ু
    3. মৌসুমী বায়ু
    4. নিয়ত বায়ুসঠিক উত্তর
    ব্যাখ্যা ও আরও তথ্য

সংশ্লিষ্ট টপিক

সাধারণ বিজ্ঞান: সব টপিক →