ঐকিক নিয়মগাণিতিক যুক্তি · পাটিগণিত

১০ম থেকে ৫০তম বিসিএস প্রিলিমিনারিতে এই টপিক থেকে ১০টি প্রশ্ন এসেছে। নিচে সেগুলো, সঠিক উত্তরসহ; প্রতিটি প্রশ্নের পাতায় ব্যাখ্যা।

কোন বিসিএস-এ এসেছে

বিসিএস-এ আসা প্রশ্ন ও উত্তর

  1. প্রশ্ন ১ · ৪৭তম বিসিএস

    4 জন তাঁতী 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 8 জন তাঁতী 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে?
    1. 8টি
    2. 12টি
    3. 16টিসঠিক উত্তর
    4. 20টি
    ব্যাখ্যা ও আরও তথ্য
  2. প্রশ্ন ২ · ৩৪তম বিসিএস

    ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
    1. ৬
    2. ৭
    3. ৮সঠিক উত্তর
    4. ১০
    ব্যাখ্যা ও আরও তথ্য
  3. প্রশ্ন ৩ · ৩৩তম বিসিএস

    ৫ জন তাঁত-শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে?
    1. ৫ দিনসঠিক উত্তর
    2. ২৫/৪৯ দিন
    3. ৪৯/২৫ দিন
    4. ৭ দিন
    ব্যাখ্যা ও আরও তথ্য
  4. প্রশ্ন ৪ · ৩১তম বিসিএস

    রহিম, করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তাহারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
    1. 3 দিনসঠিক উত্তর
    2. 18 দিন
    3. 7 দিন
    4. 15 দিন
    ব্যাখ্যা ও আরও তথ্য
  5. প্রশ্ন ৫ · ৩০তম বিসিএস

    ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
    1. ২৫ দিনে
    2. ৩০ দিনেসঠিক উত্তর
    3. ৩৫ দিনে
    4. ৪০ দিনে
    ব্যাখ্যা ও আরও তথ্য
  6. প্রশ্ন ৬ · ২৮তম বিসিএস

    If two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes?
    1. 3
    2. 6সঠিক উত্তর
    3. 9
    4. 18
    ব্যাখ্যা ও আরও তথ্য
  7. প্রশ্ন ৭ · ২৭তম বিসিএস

    যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
    1. ৭
    2. ৯সঠিক উত্তর
    3. ১০
    4. ১২
    ব্যাখ্যা ও আরও তথ্য
  8. প্রশ্ন ৮ · ২৬তম বিসিএস

    ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে-
    1. ৫ দিনে
    2. ৪ দিনেসঠিক উত্তর
    3. ৬ দিনে
    4. ৩ দিনে
    ব্যাখ্যা ও আরও তথ্য
  9. প্রশ্ন ৯ · ২১তম বিসিএস

    ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে?
    1. ২৫%
    2. (১০০/৩)%সঠিক উত্তর
    3. ৫০%
    4. (২০০/৩)%
    ব্যাখ্যা ও আরও তথ্য
  10. প্রশ্ন ১০ · ১৮তম বিসিএস

    তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
    1. ১১/৩০সঠিক উত্তর
    2. ৯/২০
    3. ৩/৫
    4. ১১/১৫
    ব্যাখ্যা ও আরও তথ্য

সংশ্লিষ্ট টপিক

গাণিতিক যুক্তি: সব টপিক →