৫০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে-
- অভিশ্রুতি
- অপিনিহিতি
- সমীভবন
- স্বরসঙ্গতিসঠিক উত্তর
উত্তর: (ঘ) স্বরসঙ্গতি
ব্যাখ্যা
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটাকে স্বরসঙ্গতি বলে।
উদাহরণ: দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলো।
তুলনীয় ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন:
- অপিনিহিতি: পরের ই-কার আগে উচ্চারিত হওয়া। যেমন: আজি > আইজ, সাধু > সাউধ, মারি > মাইর।
- সমীভবন: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনির প্রভাবে সমতা লাভ। যেমন: কাদনা > কান্না।
- অভিশ্রুতি: বিপর্যস্ত স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরের সাথে মিলে পরবর্তী স্বরের পরিবর্তন। যেমন: শুনিয়া > শুনে, বলিয়া > বলে, মাছুয়া > মেছো।
একই টপিকের আরও প্রশ্ন
- ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?৪৪তম বিসিএস
- বড় > বড্ড - এটি কোন ধরনের পরিবর্তন?৪৩তম বিসিএস
- অপিনিহিতির উদাহরণ কোনটি?৪১তম বিসিএস
- নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?৩৫তম বিসিএস