৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫

নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?

  1. প্রাতিপদিকসঠিক উত্তর
  2. অভিশ্রুতি
  3. অপিনিহিতি
  4. ধ্বনি-বিপর্যয়

উত্তর: (ক) প্রাতিপদিক

ব্যাখ্যা

'প্রাতিপদিক' ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে; যেমন: মুখ, পা, বই।

উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি পরিবর্তন হয়। প্রধান ধরন:

  • স্বরসঙ্গতি: দেশি > দিশি, বিলাতি > বিলিতি, শিকা > শিকে, মুলা > মুলো।
  • অপিনিহিতি: আজি > আইজ, সাধু > সাউধ, মারি > মাইর।
  • ব্যঞ্জন বিকৃতি: কবাট > কপাট, ধোবা > ধোপা, ধাইমা > দাইমা।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: ধ্বনি পরিবর্তন (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

ধ্বনি পরিবর্তন: সব প্রশ্ন ও উত্তর →