৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৮

বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম-

  1. ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড
  2. যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
  3. পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসঠিক উত্তর
  4. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড

উত্তর: (গ) পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড

ব্যাখ্যা

⇒ বাংলাদেশের বৃহত্তম সার কারখানা পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা:

  • অবস্থান: নরসিংদী (পলাশ উপজেলা)।
  • ১৯৭০ সালে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ (বার্ষিক ৩,৪০,০০০ মেঃ টন) এবং ১৯৮৫ সালে পলাশ ইউরিয়া সার কারখানা (বার্ষিক ৯৫,০০০ মেঃ টন) স্থাপিত হয়।
  • উদ্বোধন: ১২ নভেম্বর ২০২৩।
  • সার উৎপাদন ক্ষমতা: বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন।
  • এটি বাংলাদেশের প্রথম সার কারখানা, যেখানে ফ্লু গ্যাস থেকে কার্বন ডাই-অক্সাইড আহরণ করে ইউরিয়া উৎপাদন বাড়ানো হবে (প্রায় ১০ শতাংশ)।
  • এটি আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।