৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৭

বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি?

  1. বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়াসঠিক উত্তর
  2. অভ্যন্তরীণ জ্বালানীর মূল্যবৃদ্ধি
  3. দুর্বল মুদ্রানীতি
  4. টাকার অবমূল্যায়ন

উত্তর: (ক) বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া

ব্যাখ্যা

⇒ মূল্যস্ফীতি বাড়ার কারণ নয়: বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া।

মুদ্রাস্ফীতি: পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়া, যার ফলে টাকার ক্রয়ক্ষমতা কমে।

মূল্যস্ফীতির প্রধান কারণ:

  • জ্বালানির দাম বৃদ্ধি: উৎপাদন খরচ বাড়ে, ভোক্তা মূল্যে সরাসরি প্রভাব পড়ে।
  • দুর্বল মুদ্রানীতি: কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ কার্যকরভাবে নিয়ন্ত্রণ না করলে অতিরিক্ত অর্থ চলাচলে দাম বাড়ে।
  • মুদ্রার অবমূল্যায়ন: টাকার দুর্বলতায় আমদানিকৃত পণ্যের দাম বাড়ে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।