৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৪
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয়-
- যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ায়
- যুক্তরাষ্ট্র ও ভারতে
- যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে
- শ্রীলংকা ও ফিলিপাইনেসঠিক উত্তর
উত্তর: (ঘ) শ্রীলংকা ও ফিলিপাইনে
ব্যাখ্যা
⇒ চুরি করা অর্থ পাচার হয় শ্রীলংকা ও ফিলিপাইনে।
- ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়।
- ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
- বাকি ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো হয়।
এই ঘটনার ওপর ভিত্তি করে হলিউড তথ্যচিত্র 'বিলিয়ন ডলার হাইস্ট' নির্মিত হয়েছে।