৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৩
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হলো-
- ০৬-০৮ শতাংশসঠিক উত্তর
- ০১-০৫ শতাংশ
- ০৯-১২ শতাংশ
- ১৩-১৫ শতাংশ
উত্তর: (ক) ০৬-০৮ শতাংশ
ব্যাখ্যা
উন্নয়নশীল দেশের জন্য মূল্যস্ফীতির সহনশীল মাত্রা ৬-৮%। এর বেশি হলে অর্থনৈতিক উন্নয়ন, মূল্য স্থিতিশীলতা ও দারিদ্র্য বিমোচনে নেতিবাচক প্রভাব পড়ে।
মুদ্রাস্ফীতি: পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি ঘটে। এতে টাকার মান কমে এবং একই পরিমাণ পণ্য কিনতে বেশি অর্থ লাগে। উৎপাদনের তুলনায় মুদ্রার সরবরাহ কমলে মুদ্রা সংকোচন ঘটে।
অতি মুদ্রাস্ফীতির প্রভাব:
- সঞ্চয় হ্রাস করে
- বিনিয়োগ হ্রাস করে
- অর্থনৈতিক পছন্দগুলোকে বিকৃত করে
- আয়ের বৈষম্য আরও বাড়ায়