৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮০
২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা-
- প্রায় উনিশ কোটি
- প্রায় সাড়ে ষোলো কোটি
- প্রায় আঠারো কোটি
- প্রায় সতেরো কোটিসঠিক উত্তর
উত্তর: (ঘ) প্রায় সতেরো কোটি
ব্যাখ্যা
⇒ ২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি।
♦ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
→ পরিচালনা করে: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
→ ষষ্ঠ জনশুমারি, ১৫-২১ জুন ২০২২; এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
→ তথ্য সংগ্রহ পদ্ধতি: CAPI (Computer Assisted Personal Interviewing)।
→ গণনা পদ্ধতি: মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto)।
→ মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
→ জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
→ জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
♦ উল্লেখ্য:
⇒ সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা: ঢাকা (১০০৬৭ জন)।
⇒ সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা: রাঙ্গামাটি (১০৬ জন)।
⇒ সবচেয়ে ঘনবসতিপূর্ণ বিভাগ: ঢাকা (২১৫৬ জন)।
⇒ সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ বিভাগ: বরিশাল (৬৮৮ জন)।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?৪৬তম বিসিএস
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মনিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে?৪৫তম বিসিএস
- বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়?৪৫তম বিসিএস
- বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-৪০তম বিসিএস
- চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক-৩৮তম বিসিএস
- বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়-৩৮তম বিসিএস