৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৮

চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক-

  1. রাঙ্গামাটি জেলায়সঠিক উত্তর
  2. খাগড়াছড়ি জেলায়
  3. বান্দরবান জেলায়
  4. সিলেট জেলায়

উত্তর: (ক) রাঙ্গামাটি জেলায়

ব্যাখ্যা

চাকমারা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী এবং তাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে। রাঙ্গামাটি জেলাতেই সবচেয়ে বেশি চাকমা বাস করে।

  • চাকমারা নিজেদের চাঙমা বলে।
  • চাকমাদের শতকরা ৯০ জনের বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
  • ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি আছে।
  • চাকমাদের বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
  • চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও আজকাল সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী রাঙ্গামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি (৩ লাখ ৭২ হাজার ৮৬৪ জন), এবং সেখানে সবচেয়ে বেশি বাস করে চাকমা। এরপর খাগড়াছড়ি।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: শুমারি ও জনসংখ্যা (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২১টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

শুমারি ও জনসংখ্যা: সব প্রশ্ন ও উত্তর →