৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৫

কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহিদ হন?

  1. ১৮ জানুয়ারি ১৯৬৯
  2. ২০ জানুয়ারি ১৯৬৯সঠিক উত্তর
  3. ২২ জানুয়ারি ১৯৬৯
  4. ২৪ জানুয়ারি ১৯৬৯

উত্তর: (খ) ২০ জানুয়ারি ১৯৬৯

ব্যাখ্যা

আসাদুজ্জামান আসাদ ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) নেতা ছিলেন।

তাঁর মৃত্যুর পর আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

৬৯-এর গণঅভ্যুত্থান:

  • আইয়ুববিরোধী ছাত্র আন্দোলন ১৯৬৮ সালের অক্টোবরে শুরু হয় এবং ১৯৬৯ সালের জানুয়ারিতে তুঙ্গে ওঠে।
  • এ আন্দোলনের প্রেক্ষাপটে এগারো দফা প্রণীত হয় এবং এতে আইয়ুব খানের পতন ঘটে।

একই টপিকের আরও প্রশ্ন

আগরতলা ষড়যন্ত্র মামলা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান: সব প্রশ্ন ও উত্তর →