৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯০

বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামী সংখ্যা ছিল কত জন?

  1. ৩৪ জন
  2. ৩৫ জনসঠিক উত্তর
  3. ৩৬ জন
  4. ৩২ জন

উত্তর: (খ) ৩৫ জন

ব্যাখ্যা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামী ছিল ৩৫ জন। বঙ্গবন্ধু ব্যতীত আসামী ছিল ৩৪ জন।

  • মামলাটি ১৯৬৮ সালের ৩ জানুয়ারি দায়ের করা হয়।
  • ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন বিচার কার্য শুরু হয়।
  • সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ঢাকা সেনানিবাসে গুলি করে হত্যা করা হয়। এতে আন্দোলন আরও তীব্র হয়।
  • আইয়ুব খান সরকার ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে মামলা প্রত্যাহার করে এবং বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দিকে মুক্তি দিতে বাধ্য হয়।

একই টপিকের আরও প্রশ্ন

আগরতলা ষড়যন্ত্র মামলা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান: সব প্রশ্ন ও উত্তর →