৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৬
EPI-এর পূর্ণরূপ কী?
- Extended Program on immunization
- Expanded program on immunizationসঠিক উত্তর
- Essential polio immunization
- Extended pediatric immunization
উত্তর: (খ) Expanded program on immunization
ব্যাখ্যা
EPI-এর পূর্ণরূপ Expanded Program on Immunization। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র একটি কার্যক্রম, যার আওতায় শিশুদের প্রাণঘাতী রোগের টিকা দেওয়া হয়।
মনে রাখার বিষয়:
- টিকার মাধ্যমে ১৯৭৯ সালে গুটি বসন্ত চূড়ান্তভাবে নির্মূল হয়; এর আগে এটি প্রায় ৩০-৪০ কোটি মানুষের প্রাণ হরণ করেছে।
- পোলিও ভ্যাকসিন OPV ব্যবহার করে বাংলাদেশ পোলিওমুক্ত হয়েছে।
- মা ও শিশুকে টিটেনাস থেকে রক্ষায় টিটেনাস টক্সয়েড (TT) ভ্যাকসিন দেওয়া হয়।
- EPI কার্যক্রমে হেপাটাইটিস-B ও হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা-B-এর ভ্যাকসিনও দেওয়া হয়।
জাতীয় টিকাদান সূচি:
| বয়স কাল | সুপারিশকৃত টিকা |
|---|---|
| জন্মের এক মাসের মধ্যে | BCG ও OPV-0 |
| ৬ সপ্তাহ বয়সে | DPT-I ও OPV-1 |
| ১০ সপ্তাহ বয়সে | DPT-II ও OPV-2 |
| ১৪ সপ্তাহ বয়সে | DPT-III ও OPV-3 |
| ৯ মাস বয়সে | Measles vaccine |
| ১৮ মাস বয়সে | DPT ও OPV (Booster dose) |
| ৫-৬ বছর | DT vaccine |
| ১০-১৬ বছর | TT vaccine |
DPT = Diphtheria, Pertussis, Tetanus; DT = Diphtheria, Tetanus; OPV = Oral Polio Vaccine; BCG = Bacillus Calmette Guerin; TT = Tetanus Toxoid।
জীবাণুঘটিত রোগের ভ্যাকসিন:
| রোগ | জীবাণুর ধরন | ভ্যাকসিনের প্রকৃতি |
|---|---|---|
| যক্ষ্মা | ব্যাকটেরিয়া | BCG: শক্তি হ্রাসপ্রাপ্ত জীবাণু |
| টাইফয়েড | ব্যাকটেরিয়া | শক্তি হ্রাসপ্রাপ্ত জীবাণু |
| প্লেগ | ব্যাকটেরিয়া | শক্তি হ্রাসপ্রাপ্ত জীবাণু |
| পোলিওমায়েলেটিস | ভাইরাস | নিষ্ক্রিয় ভাইরাস |
| হাম | ভাইরাস | নিষ্ক্রিয় ভাইরাস |
| রুবেলা | ভাইরাস | নিষ্ক্রিয় ভাইরাস |
| মাম্পস | ভাইরাস | নিষ্ক্রিয় ভাইরাস |
| ইনফ্লুয়েঞ্জা | ভাইরাস | নিষ্ক্রিয় ভাইরাস |
| পীতজ্বর | ভাইরাস | নিষ্ক্রিয় ভাইরাস |
| জলাতঙ্ক | ভাইরাস | নিষ্ক্রিয় ভাইরাস |
| ডিপথেরিয়া | ব্যাকটেরিয়া | টক্সয়েড |
| টিটেনাস | ব্যাকটেরিয়া | টক্সয়েড |
| কলেরা | ব্যাকটেরিয়া | মৃত অণুজীব |
একই টপিকের আরও প্রশ্ন
- মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা -৪৫তম বিসিএস
- মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?৪৫তম বিসিএস
- যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো -৪৪তম বিসিএস
- শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় -৪৪তম বিসিএস
- ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো—৪৪তম বিসিএস
- কোন জোড়াটি বেমানান?৪৪তম বিসিএস