৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৬
কোন জোড়াটি বেমানান?
- যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ
- হোমিওপ্যাথি: হ্যানিম্যান
- ব্যাকটেরিয়া : রবার্ট হুকসঠিক উত্তর
- এনাটমি : ভেসলিয়াস
উত্তর: (গ) ব্যাকটেরিয়া : রবার্ট হুক
ব্যাখ্যা
ব্যাকটেরিয়ার সাথে রবার্ট হুক মেলে না; ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন অ্যান্টনি ফন লিউয়েন হুক।
- লিউয়েন হুক ১৬৭৫ খ্রিস্টাব্দে নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রে বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়া দেখেন; তিনি এদের Animalcule বলেন এবং তাঁকে Father of Bacteriology বলা হয়।
- এহরেনবার্গ ১৮২৯ খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া নামকরণ করেন।
- রবার্ট কচ ১৮৮২ সালের ২৪ মার্চ বার্লিনে যক্ষ্মার জীবাণু (Mycobacterium tuberculosis) আবিষ্কার করেন।
- হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসার জনক।
- ভেসলিয়াস আধুনিক শারীরবিদ্যা (anatomy) এর জনক।
একই টপিকের আরও প্রশ্ন
- কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-৪৩তম বিসিএস
- নিম্নের কোন রােগটি DNA ভাইরাসঘটিত?৪৩তম বিসিএস
- ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী?৪০তম বিসিএস
- ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-৩৮তম বিসিএস
- মা-এর রক্তে হেপাটাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?৩৮তম বিসিএস
- ডেঙ্গু রোগ ছড়ায়-৩৮তম বিসিএস