৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৯

যুক্তরাষ্ট্রের পরিচালিত 'অপারেশন মিডনাইট হ্যামার' ইরানে কবে হামলা করে?

  1. ২০ জুন ২০২৫
  2. ২১ জুন ২০২৫
  3. ২২ জুন ২০২৫সঠিক উত্তর
  4. ২৩ জুন ২০২৫

উত্তর: (গ) ২২ জুন ২০২৫

ব্যাখ্যা

২২ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় 'অপারেশন মিডনাইট হ্যামার' নামে হামলা চালায়।

  • সময়: ইরানের স্থানীয় সময় রাত ০২:৪০ থেকে ০৩:০৫, প্রায় ২৫ মিনিট।
  • লক্ষ্য: ফর্দো, ইস্ফাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা।
  • অংশগ্রহণ: ১২৫টি যুদ্ধবিমান; সাতটি বি-২ বোমারু বিমান ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
  • প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

⇒ এর আগে, ১৩ জুন ২০২৫ ইসরায়েল 'অপারেশন রাইজিং লায়ন' নামে ইরানে আক্রমণ চালায়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: যুদ্ধ ও বিপ্লব (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

যুদ্ধ ও বিপ্লব: সব প্রশ্ন ও উত্তর →