৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৮

অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন:

  1. কার্ল মার্কস
  2. ফ্রেডরিক এঙ্গেলস
  3. ভি. আই. লেনিনসঠিক উত্তর
  4. মাও সে তুং

উত্তর: (গ) ভি. আই. লেনিন

ব্যাখ্যা

অক্টোবর বা বলশেভিক বিপ্লব ১৯১৭ সালের রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়। এর নেতৃত্ব দেন ভ্লাদিমির লেনিন, যার ফলে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

১৯১৭ সালের রুশ বিপ্লব:

  • ফেব্রুয়ারি বিপ্লব: প্রথম পর্যায়। এতে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত ও বন্দি হন। নেতৃত্বে ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
  • বলশেভিক/অক্টোবর বিপ্লব: দ্বিতীয় পর্যায়। নেতা ছিলেন লেনিন ও লিওন ট্রটস্কি।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: যুদ্ধ ও বিপ্লব (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

যুদ্ধ ও বিপ্লব: সব প্রশ্ন ও উত্তর →