৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৩

বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?

  1. সোহাগ গাজী
  2. রুবেল হোসেন
  3. তাইজুল ইসলাম
  4. তাসকিন আহমেদসঠিক উত্তর

উত্তর: (ঘ) তাসকিন আহমেদ

ব্যাখ্যা

তাসকিন আহমেদ ওয়ানডে অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেন। ম্যাচটি ১৭ জুন ২০১৪ তারিখে অনুষ্ঠিত হয়। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেকে পাঁচ উইকেট পান।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাস:

  • আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু: ১৯৭৯ সালে, ইংল্যান্ডে।
  • ওয়ানডে স্ট্যাটাস লাভ: ১৯৯৭ সালে।
  • প্রথম ওয়ানডে ম্যাচ: ৩১ মার্চ ১৯৮৬, পাকিস্তানের বিপক্ষে।
  • প্রথম ওয়ানডে জয়: ১৭ মে ১৯৯৮, কেনিয়ার বিপক্ষে।
  • প্রথম ওয়ানডে সিরিজ জয়: ২০০৫ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে।

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় পুরস্কার, পদক ও খেলাধুলা: সব প্রশ্ন ও উত্তর →