৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭৮

বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?

  1. ১৯৯০
  2. ১৯৯২সঠিক উত্তর
  3. ১৯৯৪
  4. ১৯৯৬

উত্তর: (খ) ১৯৯২

ব্যাখ্যা

বাংলা একাডেমির ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ প্রথম প্রকাশিত হয় ১৯৯২ সালের ডিসেম্বরে; পরিমার্জিত সংস্করণ আসে ১৯৯৪ সালের জানুয়ারিতে। কমিটির সভাপতি ছিলেন ড. আনিসুজ্জামান।

এই নিয়ম অনুসরণে জামিল চৌধুরী ‘বাংলা বানান-অভিধান’ প্রণয়ন করেন, যা ১৯৯৪ সালের জুনে প্রকাশিত হয়।

উল্লেখ্য: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ১৯৮৮ সালে বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: বানান ও বাক্যশুদ্ধি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি: সব প্রশ্ন ও উত্তর →