৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৬৬
বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
- আ
- এ
- উসঠিক উত্তর
- ও
উত্তর: (গ) উ
ব্যাখ্যা
বাংলায় 'উ' উচ্চারণের সময় জিহ্বা উচ্চ অবস্থানে থাকে।
স্বরধ্বনির শ্রেণিবিভাগ:
- জিভের উচ্চতা অনুসারে:
- উচ্চ: ই, উ
- উচ্চ-মধ্য: এ, ও
- নিম্ন-মধ্য: অ্যা, অ
- নিম্ন: আ
- জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুসারে:
- সম্মুখ: ই, এ, অ্যা
- মধ্য: আ
- পশ্চাৎ: অ, ও, উ
ই, ঈ, এ, অ্যা সম্মুখ স্বরধ্বনি; উ, ঊ, অ, ও পশ্চাৎ স্বরধ্বনি।