২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৮

বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?

  1. ভৈরবসঠিক উত্তর
  2. চাঁদপুর
  3. দেওয়ানগঞ্জ
  4. আজমিরীগঞ্জ

উত্তর: (ক) ভৈরব

ব্যাখ্যা

সুরমা ও কুশিয়ারা আজমিরীগঞ্জের মারকুলী এলাকায় মিলিত হয়ে কালনী নামে দক্ষিণে প্রবাহিত হয়। কালনী ভৈরব বাজারে সুরমার শাখা ধনুর সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তাই উত্তর ভৈরব।

মেঘনা নদী:

  • বরাক নদী সিলেট সীমান্তে সুরমা ও কুশিয়ারায় বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে।
  • ভৈরব বাজারে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়।
  • উপনদী: ব্রহ্মপুত্র, গোমতী, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, ডাকাতিয়া।
  • BCS Mate-এ এই প্রশ্নে ১৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: নদী, হ্রদ, সাগর ও মহাসাগর (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ৩০টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

নদী, হ্রদ, সাগর ও মহাসাগর: সব প্রশ্ন ও উত্তর →