৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫৬
কোন এলাকাকে 'Marine Protected Area (MPA)' ঘোষণা করা হয়েছে?
- সেন্টমার্টিন
- সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকাসঠিক উত্তর
- পটুয়াখালী ও বরগুনা
- হিরন পয়েন্ট
উত্তর: (খ) সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা
ব্যাখ্যা
সেন্টমার্টিন দ্বীপ এবং এর আশেপাশের এলাকাকে Marine Protected Area ঘোষণা করা হয়েছে।
- এলাকা: ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার, যাতে বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্রও যুক্ত।
- আগে ১৯৯৯ সালে ৫৯০ হেক্টর এলাকা 'সেন্টমার্টিন Marine Protected Area' হিসেবে ঘোষিত হয়েছিল।
- উদ্দেশ্য: অনিয়ন্ত্রিত জাহাজ ও ইঞ্জিনচালিত নৌকা চলাচল, অতিরিক্ত মৎস্য আহরণ, বর্জ্য নিক্ষেপ, প্রবাল ধ্বংস ও জীববৈচিত্র্য হ্রাস রোধ।