৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫৫

আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

  1. রাঙ্গামাটিসঠিক উত্তর
  2. বরিশাল
  3. চট্টগ্রাম
  4. ময়মনসিংহ

উত্তর: (ক) রাঙ্গামাটি

ব্যাখ্যা

রাঙ্গামাটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা।

  • রাঙ্গামাটি একটি পার্বত্য জেলা; উত্তরে ত্রিপুরা ও মিজোরাম (ভারত), দক্ষিণে বান্দরবান।
  • দেশের একমাত্র রিকশাবিহীন শহর এবং হ্রদ-বেষ্টিত পর্যটন এলাকা।
  • এখানে চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বম, খুমি, খেয়াং, চাক, পাংখোয়া, লুসাই, সাঁওতাল, রাখাইনসহ ১৪টি জনগোষ্ঠী বসবাস করে।
  • ১৯৮১ সালে বান্দরবান ও ১৯৮৩ সালে খাগড়াছড়ি পৃথক জেলা হলে পার্বত্য চট্টগ্রামের মূল অংশ রাঙ্গামাটি জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। আগের নাম ছিল কার্পাস মহল।
  • চাকমা সার্কেল চীফ প্রথাগত রাজস্ব ব্যবস্থার প্রধান; চাকমা রাজা নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চীফ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।