৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫১

কোনটি বিচার বিভাগের কাজ নয়?

  1. আইনের প্রয়োগ
  2. আইনের ব্যাখ্যা
  3. সংবিধানের ব্যাখ্যা
  4. সংবিধান প্রণয়নসঠিক উত্তর

উত্তর: (ঘ) সংবিধান প্রণয়ন

ব্যাখ্যা

বিচার বিভাগের কাজ নয় সংবিধান প্রণয়ন।

বিচার বিভাগের প্রধান কাজ:

  • বিচার সংক্রান্ত: আইন অনুযায়ী বিরোধ নিষ্পত্তি ও আইনের বাস্তবায়ন।
  • আইন সংক্রান্ত: আইনের ব্যাখ্যা।
  • সংবিধান সংরক্ষণ: যুক্তরাষ্ট্রে সংবিধানের অভিভাবক; কেন্দ্র ও অঙ্গরাজ্যের বিরোধ মীমাংসা।
  • মৌলিক অধিকার রক্ষা; শাসন বিভাগের যথেচ্ছাচারের বিরুদ্ধে হাতিয়ার।
  • শাসন সংক্রান্ত: নাবালকের সম্পত্তি দেখাশোনা, বিদেশী নাগরিককে নাগরিকত্ব প্রদান।
  • পরামর্শ ও তদন্ত সংক্রান্ত কাজ।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৭৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।