৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫০
ইউরিয়া সারের কাঁচামাল কী?
- প্রাকৃতিক গ্যাসসঠিক উত্তর
- চুনাপাথর
- মিথেন গ্যাস
- ইলমেনাইট
উত্তর: (ক) প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, তবে এতে অন্যান্য উপাদানও থাকে। মিথেন ও কার্বন ডাইঅক্সাইড দুটোই প্রাকৃতিক গ্যাসের উপাদান হওয়ায় কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাসই অধিক গ্রহণযোগ্য উত্তর।
| উপাদান | শতকরা আয়তন |
|---|---|
| মিথেন | 96.76 |
| ইথেন | 1.80 |
| প্রোপেন | 0.39 |
| iso-বিউটেন | 0.101 |
| n-বিউটেন | 0.07 |
| উচ্চতর হাইড্রোকার্বন | 0.06 |
| কার্বন ডাইঅক্সাইড (\(\mathrm{CO_2}\)) | 0.42 |
| নাইট্রোজেন | 0.40 |
- বাংলাদেশে ৭টি সার কারখানায় ইউরিয়া উৎপাদনে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
- ইউরিয়া উৎপাদনে বায়ু থেকে নাইট্রোজেন (\(\mathrm{N_2}\)) ও প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন (\(\mathrm{H_2}\)) নেওয়া হয়।
- অপশনে প্রাকৃতিক গ্যাস না থাকলে উত্তর হবে মিথেন।
ইউরিয়া উৎপাদন: \(2\mathrm{NH_3} + \mathrm{CO_2} \rightleftharpoons \mathrm{NH_2COONH_4}\), তারপর \(\mathrm{NH_2COONH_4} \rightleftharpoons \mathrm{H_2N{-}CO{-}NH_2} + \mathrm{H_2O}\)। এখানে মূলনীতি: 170–190°C তাপমাত্রা ও 175 atm চাপ।