৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮৮

বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?

  1. ঘন ঘন বন্যাসঠিক উত্তর
  2. সমুদ্র দূষণ
  3. ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
  4. উপরের কোনটিই নয়

উত্তর: (ক) ঘন ঘন বন্যা

ব্যাখ্যা

ঘন ঘন বন্যা ব্লু-ইকোনমি বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ নয়।

ব্লু-ইকোনমি হলো সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি। বেলজিয়ামের অর্থনীতিবিদ গ্রুন্টার পাউলি ১৯৯৪ সালে প্রথম এই ধারণা ব্যবহার করেন এবং ২০১২ সালের রিও+২০ সম্মেলনে এটি গুরুত্ব পায়। বিশ্বব্যাংকের সংজ্ঞা অনুযায়ী এটি সমুদ্র পরিবেশ সুরক্ষা করে সমুদ্রের সম্পদ টেকসইভাবে ব্যবহারের অর্থনীতি।

বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ

  • শক্তিশালী সমুদ্রনীতির অভাব
  • দুর্বল সমুদ্র ব্যবস্থাপনা
  • সামুদ্রিক দূষণ
  • অপরিকল্পিত উপকূলীয় উন্নয়ন
  • প্রযুক্তি ও দক্ষ জনশক্তির অভাব
  • অপরিকল্পিত মৎস্য শিকার ও ট্যুরিজম
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পরিবেশগত ইস্যু (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পরিবেশগত ইস্যু: সব প্রশ্ন ও উত্তর →