৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৯

জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?

  1. ফিজি
  2. পাপুয়া নিউগিনি
  3. গোয়াম
  4. মালদ্বীপসঠিক উত্তর

উত্তর: (ঘ) মালদ্বীপ

ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরতে মালদ্বীপ ভারত মহাসাগরের তলদেশে মন্ত্রিসভার বৈঠক করে।

  • প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নেতৃত্বে মন্ত্রীরা ডুবুরির পোশাকে বৈঠকে যোগ দেন এবং হাতের ইশারায় কথা বলে দলিলে স্বাক্ষর করেন।
  • এই বৈঠক থেকে কার্বন-ডাই অক্সাইড নির্গমন নিরাপদ পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানানো হয়।
  • উল্লেখ্য, ২০০৯ সালে নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল ও অন্য ২২ জন মন্ত্রী ১৭,১৯২ ফুট উচ্চতার কালাপাথর শৃঙ্গে বৈঠক করেন।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: পরিবেশগত ইস্যু (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

পরিবেশগত ইস্যু: সব প্রশ্ন ও উত্তর →