৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯০

নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?

  1. বােয়ালমারী
  2. নড়িয়াসঠিক উত্তর
  3. আলমডাঙ্গা
  4. নিকলি

উত্তর: (খ) নড়িয়া

ব্যাখ্যা

নদীর স্রোতের আঘাতে তীরবর্তী জমি ভেঙে নদীগর্ভে বিলীন হওয়াকে নদীভাঙ্গন বলে।

নড়িয়া (শরীয়তপুর) বর্তমানে সবচেয়ে ভাঙ্গনপ্রবণ উপজেলা।

  • পদ্মার ভাঙনে বসতবাড়ি, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে।
  • সিইজিআইএস-এর হিসাবে প্রায় ১৩ বর্গকিলোমিটারের বেশি এলাকা নদীতে তলিয়ে গেছে।
  • ২০১৫-১৬ সময়কালে ১.৩ বর্গকিলোমিটার এবং ২০১৭ সালের জুলাই থেকে প্রায় ২ বর্গকিলোমিটার এলাকা ভেঙেছে।

বোয়ালমারি (ফরিদপুর), আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) ও নিকলি (কিশোরগঞ্জ) অন্য জেলার উপজেলা।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: সব প্রশ্ন ও উত্তর →