৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৬
বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
- ১৯৯৫
- ১৯৯৬
- ১৯৯৭
- ১৯৯৮সঠিক উত্তর
উত্তর: (ঘ) ১৯৯৮
ব্যাখ্যা
বয়স্ক ভাতা কর্মসূচি ১৯৯৮ সালে (১৯৯৭-৯৮ অর্থবছরে) প্রবর্তন করা হয়।
- প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতি ওয়ার্ডে ১০ জন (৫ জন পুরুষ, ৫ জন মহিলা) দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে মাসিক ১০০ টাকা হারে ভাতা দেওয়া হতো।
- পরবর্তীতে সকল পৌরসভা ও সিটি কর্পোরেশনে এর আওতা বাড়ানো হয়।
- ২০১৩ সালের সংশোধিত নীতিমালায় মহিলাদের বয়সসীমা ৬৫ থেকে কমিয়ে ৬২ বছর করা হয়।
২০২৪-২৫ বাজেটে বয়স্ক ভাতার হার ৬০০ টাকা।