৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৫

ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?

  1. আনিসুল হক
  2. সাঈদ খােকন
  3. সাদেক হােসেন খােকা
  4. মােহাম্মদ হানিফসঠিক উত্তর

উত্তর: (ঘ) মােহাম্মদ হানিফ

ব্যাখ্যা

ঢাকা সিটি কর্পোরেশনের ইতিহাস:

- ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা স্থাপিত হয়।
- ১৯৭৭ সালের সেপ্টেম্বরে ঢাকা নগরী ৫০টি ওয়ার্ডে বিভক্ত হয়।
- ১৯৭৮ সালে পৌরসভা ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত হয়।
- ১৯৯০ সালে নাম পরিবর্তন করে ঢাকা সিটি করপোরেশন করা হয়।
- প্রথম সরাসরি ভোটে নির্বাচন ১৯৯৪ সালে অনুষ্ঠিত হয় এবং মোহাম্মদ হানিফ নির্বাচিত হন।
- ২০১১ সালের ২৩ নভেম্বর ঢাকা সিটি করপোরেশন বিলুপ্ত ঘোষণা করা হয়।
- ২০১২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: জাতীয় ও ব্যক্তিগত অর্জন (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৪৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় ও ব্যক্তিগত অর্জন: সব প্রশ্ন ও উত্তর →