৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮৫

‘বেঙ্গল ফ্যান’-ভূমিরূপটি কোথায় অবস্থিত?

  1. মধুপুর গড়ে
  2. বঙ্গোপসাগরেসঠিক উত্তর
  3. হাওর অঞ্চলে
  4. টারশিয়ারি পাহাড়ে

উত্তর: (খ) বঙ্গোপসাগরে

ব্যাখ্যা

বঙ্গোপসাগরে অবস্থিত বেঙ্গল ফ্যান (বঙ্গ পাখা) একটি সাবমেরিন ফ্যান। বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা এটি।

মনে রাখুন:

  • বেঙ্গল ফ্যানে পলল আসে সোয়াচ অব নো গ্রাউন্ড থেকে; এর অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত
  • সোয়াচ অব নো গ্রাউন্ড (গঙ্গা খাদ) মহীসোপান কৌণিকভাবে অতিক্রম করেছে এবং গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপের পশ্চিমে অবস্থিত
  • খাদের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার; মহীসোপানের কিনারায় গভীরতা প্রায় ১,২০০ মিটার

একই টপিকের আরও প্রশ্ন

ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →