৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৮৭

একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-

  1. আইসােপ্লিথ
  2. আইসোহাইটসঠিক উত্তর
  3. আইসােহ্যালাইন
  4. আইসোথার্ম

উত্তর: (খ) আইসোহাইট

ব্যাখ্যা

সম বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যুক্ত করা কাল্পনিক রেখাকে সমবর্ষণ রেখা বা আইসোহাইট (Isohyet) বলে।

  • সমোষ্ণ রেখা (Isotherm): সমান তাপযুক্ত স্থান
  • সমচাপ রেখা (Isobar): সমান বায়ুচাপযুক্ত স্থান
  • সমোচ্চ রেখা: সমান উচ্চতাযুক্ত স্থান
  • আইসোপ্লিথ (Isopleth): সমমানযুক্ত স্থানগুলোর সাধারণ নাম; সমবর্ষণ, সমতাপ ও সমচাপ রেখা এর উদাহরণ

একই টপিকের আরও প্রশ্ন

ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →