৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
- জনশ্রুতিসঠিক উত্তর
- অনমনীয়
- খাসমহল
- তপোবন
উত্তর: (ক) জনশ্রুতি
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়।
যেমন: দশ আনন যার - দশানন।
আরো উদাহরণ:
- জনের মুখ হতে শ্রুত যা - জনশ্রুতি
- দশ গজ পরিমাণ যার - দশগজি
- ধর্মে বুদ্ধি যার - ধর্মবুদ্ধি
- নীল কণ্ঠ যার - নীলকণ্ঠ
- চার পদ আছে যার - চতুষ্পদী
জনশ্রুতি ব্যাসবাক্য বিবেচনায় বহুব্রীহি সমাসবদ্ধ পদ।
অন্যদিকে:
- অনমনীয়: নঞ্ বহুব্রীহি ও নঞ্ তৎপুরুষ উভয় সমাসই হয়।
- খাসমহল: কর্মধারয় সমাস।
- তপোবন: চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ।
একই টপিকের আরও প্রশ্ন
- 'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?৩৫তম বিসিএস
- সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?৩১তম বিসিএস
- জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?৩০তম বিসিএস
- সমাস ভাষাকে কী করে?২৯তম বিসিএস
- প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় -২৭তম বিসিএস
- 'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?২৬তম বিসিএস