৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২১
নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়?
- হিজল
- করচ
- ডুমুর
- গজারীসঠিক উত্তর
উত্তর: (ঘ) গজারী
ব্যাখ্যা
গজারী জলজ উদ্ভিদ নয়। এটি স্থলজ উদ্ভিদ, লাল মাটির পাহাড় ও ছোট টিলায় ভালো জন্মায় এবং পানিতে বেশিদিন বাঁচে না। গজারীর অপর নাম শাল।
জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য:
- কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে, তাই এরা পানিতে ভাসতে পারে; অধিকাংশের কাণ্ড ফাঁপা।
- পানিতে দ্রবীভূত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।
- বায়ুমণ্ডলে ০.০৩% এবং পানিতে ০.৩% কার্বন ডাই-অক্সাইড থাকায় এদের সালোকসংশ্লেষণ হার স্থলজ উদ্ভিদের চেয়ে বেশি।